সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) যৌন হয়রানির আন্দোলনে উত্তাল হয়ে ওঠেছে। শিক্ষার্থীদের ডাকা ছাত্র ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলাচল করতে দেয়নি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশা ও অটোরিকশা চলাচলও বন্ধ করে দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাস,প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলও বন্দ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র শরিফুল ইসলাম বুলবুল বলেন,‘আমরা সকাল থেকে এখানে (বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক) শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আমাদের ধর্মঘট বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাছিল উদ্দিনকে স্থায়ী বহিষ্কার না করলে আমরা পরবর্তীতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের দাবিতে অনড় থাকব।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট,জাতীয় ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সংগঠন।
জানা যায়,ভিসির সঙ্গে আলোচনা শেষে ভিসি কার্যালয় ত্যাগ করছিলেন বিএনপিপন্থী ১৮-২০ জন শিক্ষক। এ সময় সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা শিক্ষক নাছির বিরোধী বিভিন্ন স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উত্তেজিত শিক্ষকেরাও আবারও ভিসি কার্যালয়ে প্রবেশ করেন।
একদিকে বিএনপিপন্থী শিক্ষকেরা অধ্যাপক নাছির উদ্দিনের পক্ষে মাঠে নেমেছেন। অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রয়েছে ছাত্রলীগের সমর্থন।
মঙ্গলবার সিন্ডিকেটের সভায় যৌন অভিযোগে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সহকারী নাছির উদ্দিনকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি, একই কর্মচারী আবু সালেহকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান আতিককে ডিমোশন দেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন সকল কর্মকাণ্ড থেকে লোক প্রশাসনের শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
শাবিতে ছাত্র ধর্মঘট চলছে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) যৌন হয়রানির আন্দোলনে উত্তাল হয়ে ওঠেছে। শিক্ষার্থীদের ডাকা ছাত্র ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না





