শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেমিকেল এ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং (সিইপি) বিভাগের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে রেখেছেন।
শনিবার সকালে ফটক অবরোধ করেন তারা। এ সময় তারা ৬ দফা বাস্তবায়ন ও মামলার চার্জশিট দেখানোর দাবি জানান।  
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, জড়িত ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি,আহত শিক্ষকের চিকিৎসা সুনিশ্চিত করা,অনুমোদনহীন গাড়ি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা,বিশ্ববিদ্যালয়ে প্রবেশকৃত গাড়ীর গতিসীমা মেনে চলতে হবে,শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আটক মোটরসাইকেল দুটি হস্তান্তর না করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব অবহেলা ও মামলা করতে বিলম্ব করার কারণ ব্যাখ্যা করা।
শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রক্টর হিমাদ্রী শেখরের বিরুদ্ধে তালবাহানার অভিযোগ উঠেছে। তিনি মামলা দায়েরের ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে মিথ্যচার করেছেন এমন অভিযোগ তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রক্টরের বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]