এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।
উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ পর পর কয়েকবার শীর্ষে থাকলেও এবার শীর্ষ স্থান হারাল শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৭. ০৪ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ এগারো হাজার ৯০১ জন। এর মধ্যে পাঁচ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০. ০২ শতাংশ। আর কারিগরিতে পাসের হার ৮৩.০১ শতাংশ।
কেএইচ





