আইসিসি ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট খেলায় ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে শোভাযাত্রাটি সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা এ র্যালীতে অংশগ্রহন করে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক,প্রক্টর প্রফেসর তারিকুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালী শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ভিসি মিজানউদ্দিন বলেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের এই বিজয়ে তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন এই বিজয় চূড়ান্ত বিজয়ের পথ খুলে দিয়েছে। বাংলাদেশ দল তার নৈপুণ্যে নিশ্চয়ই বিজয়ীর বেশে ঘরে ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসএইচ





