ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষার ফরম সোনালী ব্যাংক, ঢাবি ক্যাম্পাস শাখায় বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কেএইচ