একের পর এক সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুফের সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা করে কোতয়ালি থানা পুলিশ।

পরবর্তীতে ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।


জেড