ঈদ-উল-আজহা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, বিশ্ববিদ্যালয় শোক দিবস এবং শরৎকালীন ছুটি উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৯ দিনের ছুটি শুরু হবে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে ১৮ অক্টোবর থেকে ছুটি শেষ হবে। ১৯ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে বলে জানা গেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ছুটি থাকবে ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। অফিস খুলবে ১২ অক্টোবর।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ