ব্যাপক সমালোচনার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদের একজন হচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সেতু এবং অপরজন হচ্ছেন সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলার ঘটনায় গত দুই দিন ধরে ব্যাপক সমালোচনা হচ্ছিল।
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি বৈঠকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্যও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।
[b]রাবি, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শিক্ষা
রাবির দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
ব্যাপক সমালোচনার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদের একজন হচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সেতু এবং অপরজন হচ্ছেন সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন





