মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ‘সি’ গ্রেড পাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থীর নাম পিয়ারুল ইসলাম (১৭)।

রোববার (৩১মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুরের শাহাবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সে ওই গ্রামের ঝন্টু মন্ডলের ছেলে এবং স্থানীয় খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র ছিল।

মহেশপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম জানান, পিয়ারুল ইসলাম যশোর শিক্ষা বোর্ডের অধীনে খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। আজ ফলাফল প্রকাশের পর সে জানতে পারে ‘সি’ গ্রেড (২.৭৮) পেয়ে কৃতকার্য হয়েছে। এরপর সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী মেহগনি বাগানের গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

সে সময় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করে।

এমবি