ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগের চাকরি প্রত্যাশী শিমুল ও টিটুর মধ্যে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
পরে শিমুলের বড় ভাই ও বঙ্গবন্ধু হলের কর্মচারী ওয়ালীদ হাসান মুকুট ঘটনাস্থলে গিয়ে ফের টিটুকে মারধর করে। এটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খান জানান, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
ইবিতে ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগের চাকরি প্রত্যাশী শিমুল





