[b]রাবি:[/b] পঞ্চম দফা সময় পরিবর্তনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আজ এ ও বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত এ ইউনিটের (কলা অনুষদ) বিজোড় রোল নম্বর,বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ ইউনিটের জোড় রোল নম্বর,দুপুর ১টা থেকে ২টা বি ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোল নম্বর এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বি ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার ই (সামাজিক বিজ্ঞান অনুষদ) ও ডি (বাণিজ্য অনুষদ) ইউনিটের,শনিবার সি (বিজ্ঞান অনুষদ) ও এইচ (প্রকৌশল অনুষদ) ইউনিটের,রোববার এফ (জীব ও ভূ-বিজ্ঞান) ও জি (কৃষি অনুষদ) ইউনিটের এবং সোমবার বাংলা,আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সকল ধরনের হেল্প ডেক্স নিষিদ্ধ করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের তত্তাবধায়নে ক্যাম্পাসে কাজলা গেটে,প্রশাসন ভবনের সামনে ও দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে হেল্প ডেক্স থাকছে। হেল্প ডেক্স সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এ হেল্প ডেক্স থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত,এ বছর বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৬০১ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। এ হিসেবে প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
[b]রাবি,২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)এনএন/এসএইচ/এফএ[/b]
শিক্ষা
রাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু
রাবি: পঞ্চম দফা সময় পরিবর্তনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আজ এ ও বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।





