ঈদের ছুটি শেষে হলে ফিরেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল নয় টায় আবসিক হল সমূহ খুলে দেওয়ার পর থেকে হলে ফিরতে শুরু করে ইবি শিক্ষার্থীরা।

জানা যায়, পবিত্র ঈদ আল-আজহার তের দিনের ছুটি শেষে শনিবার সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। ইতমধ্যে অধিকাংশ শিক্ষার্থী হলে ফিরেছে। শনিবার হল খোলা হলেও এদিনে একাডেমিক কার্যক্রম চলে নি, শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম চালু ছিল। আগামীকাল রোববার থেকে সকল বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।

এসএইচ