রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
রোববার পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী মহানগরীর বিনোদপুর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে মহানগরীর তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে বিকাল ৫টা থেকে বিনোদপুরের সিঙ্গার পয়েন্টে শুভেচ্ছা সমাবেশের আয়োজন করা হয়।
রাবি ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য প্রদান করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহামান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক, রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সদা প্রস্তুত থেকে বেগম জিয়ার ডাকে সাড়া দেয়ার আহবান জানান। একই সঙ্গে রাবি ছাত্রদলের সব ধরণের কর্মকাণ্ডে সার্বিক সহযোগীতা করারও আহবান জানান।
সমাবেশ শেষে রাবি ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিনোদপুর থেকে মিছিল বের করা হয়। মিছিলে প্রায় ৪শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





