ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিতরদিয়ে নির্মান হতে যাওয়া মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় টিএসসি এলাকায় এ মানববন্ধন শুরু হয়।

‘মেট্রোরেলের রুট বদলাও, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও’ ব্যানারে এ মানববন্ধনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী।

ঢাবির ওপর দিয়ে রেল গেলে পড়াশোনা, গবেষণা ও পরিবেশের কি ধরনের ক্ষতি হতে পারে তা তুলে ধরে বক্তব্য রাখছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ।

এমবি