শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার এ ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে রাশিদুল ইসলাম রাশেদকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা কারগারে আটক রয়েছেন। এই ব্যাপারে এ পর্যন্ত একাধিকবার শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন জানান, ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চালানো হচ্ছে।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
শনিবার থেকে ইবিতে ধর্মঘট
শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে





