ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশের হার ৩.১০ শতাংশ।
এ বছর এই ইউনিটের অধীনে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করে ৮ হাজার ৯৮৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানা যাবে।
রোববার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভর্তি অফিসে (২১৪ নম্বর রুম) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই ফলাফল ঘোষণা করেন। এসময় ‘চ’ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বারক আলভী, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. হাসিবুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৩ সেপ্টেম্বর ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে ‘চ’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





