তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হারুন ও আগুন গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন গ্রুপের কর্মী তূর্য, জিয়েন ও নাসিরসহ কয়েকজন মিলে সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন গ্রুপের কর্মী রাতুল ও শুভকে বেধড়ক মারধর করে। পরে আহতদের স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।

জহির রায়হান জানান, এটা গ্রুপের সংঘর্ষ নয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জের ধরে এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে জড়িতরা ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।

এমই