হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাঙচুর করা হয়। এতে অন্তত ৬ জন আহত হয়।
বুধবার বিকেল সোয়া ৫টায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বাস দিনাজপুর শহরের কালিতলা এলাকায় পৌঁছালে সাগরিকা পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয়ের বাসকে ধাক্কা দেয়। এ নিয়ে তর্কের জের ধরে বাস শ্রমিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মচারীদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে বাস শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাঙচুর করে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই পরিবহন কর্মচারী রাজু এবং আরিফসহ বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিকেলে শিক্ষার্থীরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করছে। এ সময় তারা ক্যাম্পাসের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং ক্যাম্পাসের দ্বিতীয় গেটে একটি ট্রাক ভাঙচুর করে।
শিক্ষার্থীদের দাবি অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের অবরোধ চলবে। বর্তমানে ক্যাম্পাসের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  বলেন, আমরা মামলা করার জন্য চেষ্টা করছি। দিনাজপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে ঘটনাটি জানানো হয়েছে। তিনি শিক্ষার্থীদের হলে ফিরে যেতে অনুরোধ জানান।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]