ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় আরাফাত আলী সিকদার নামে এক ইভটিজারকে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইভটিজার আরাফাত বহিরাগত ও পুরান ঢাকার বংশালে আল রাজ্জাক হোটেলের পেছনে একটি বাড়িতে থাকেন। তার বাবার নাম আজম আলী সিকদার। তিনি ব্যবসা করেন।
শিক্ষার্থীরা জানান, টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আড্ডা দিচ্ছিলেন। একই জায়গায় আরাফাতসহ তার বন্ধুরাও আড্ডা দিচ্ছিলেন। এ সময় আরাফাত ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকেন। ছাত্রীরা এর প্রতিবাদ করলেও আরাফাত তা কানে নেননি।
পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে আরাফাতকে গণধোলাই দিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তার বাবার সামনেই প্রক্টর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে আরাফাত বলেন, আমি কোনো বাজে মন্তব্য করিনি। আমি শুধু বলেছি ‘আপুটাকে লাইক করি’।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, একজন ইভটিজারকে সাধারণ শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। পরে তাকে তার বাবার সামনেই পুলিশের কাছে তুলে দেয়া হয়।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ঢাবিতে ইভটিজারকে পুলিশে সোপর্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় আরাফাত আলী সিকদার নামে এক ইভটিজারকে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়





