বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহর এবং ইবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শেখপাড়া বাজারে (খুলনা-কুষ্টিয়া মহাসড়কে) বিক্ষোভ মিছিল বের করে তারা।
সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। এসময় মিছিলে সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও রঞ্জু আলী, দপ্তর-সম্পাদক শাহেদ আহমেদ মিছিলে অংশগ্রহণ করেন।
এমআইএস।





