চলতি বছরের ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের নিবন্ধন ফরম পাওয়া যাবে অনলাইনে। সেখানে ফরম পূরণ করে নিবন্ধন ফি জমা দিতে হবে বিকাশের মাধ্যমে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ কথা জানান।
তিনি বলেন, এ সমাবর্তন আগামী ডিসেম্বর মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে কথা বলে সমাবর্তনের তারিখ চূড়ান্ত করা হবে।
ইলিয়াস হোসেন আরো জানান, নবম সমাবর্তনে রাবি থেকে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস এবং এলফিল ও পিএইচডি ডিগ্রিধারীগণ অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনের নিবন্ধনসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যারয়ের ওয়েবসাইট( www.ru.ac.bdcon14) থেকে জানা যাবে।
কেএইচ





