চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ একাডেমিক শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

চবির ডেপুটি রেজিস্টার (প্রশাসন) ও ভর্তি কমিটির সদস্য সচিব এসকে আকবর হোসেন জানান, অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগ্রহী ভর্তিচ্ছুদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য টেলিটকের যে কোন নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

ভর্তির প্রক্রিয়া, নিবন্ধন পদ্ধতি, ফি প্রদানের বিবরণ, ভর্তির যোগ্যতা ইত্যাদি বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের www.cu.ac.bd ওয়েব সাইট থেকে পাওয়া যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ একাডেমিক শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া দু’টি নতুন বিভাগেও শিক্ষার্থী ভর্তি করা হবে।

নতুন বিভাগ দু’টি হচ্ছে কলা ও মানববিদ্যা অনুষদের অধীন সঙ্গীত বিভাগ এবং শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (আইইআরটি) অনুষদের অধীন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

এআর