যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মিজানুদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মু. এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসানসহ উর্ধতন কর্মকর্তাগণ।
পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাবি প্রেস ক্লাব, শহীদ স্মৃতি সংগ্রহশালা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, রাবি রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ একাধিক সংগঠন।
এছাড়াও শনিবার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও হল সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বিভিন্ন হল, বিভাগ, বিভিন্ন ইন্সটিটিউট, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনগুলো র্যা লি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
এদিকে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহিত কর্মসূচির মধ্যে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক উনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত করা হবে।
এদিন বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শনার্থীদের জন্য সারাদিন খোলা রাখা হবে বলে জানানো হয়েছে।
এআর





