নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ। এসময় পাবিপ্রবির অস্থায়ী কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে তারা।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নবনির্মিত প্রশাসনিক ভবন সকাল ৯টায় উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নোটিশ করে উপস্থিত থাকার কথা বলা হলেও ছাত্রলীগ নেতাকর্মীদের দাওয়াত করা হয়নি।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল নকিব চৌধুরী ঘটনাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মী ও তাদের সমর্থিত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। এসময় সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক-কর্মকর্তারা প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন।
এছাড়া ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পাবিপ্রবির রাজাপুরের (টিটিসি) অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে জানালা-দরজার কাচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সকাল ১১টার দিকে সবাই মুক্ত হন।
এ বিষয়ে পাবিপ্রবির প্রক্টর প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে এমনটি ঘটেছে। তেমন কিছু নয়। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শিক্ষা
পাবিপ্রবির শিক্ষকদের ২ ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রলীগ
নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ।





