বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা অনুযায়ী সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এ নিয়ে চলতি বছরে চারটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হলো। নতুন বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৩টিতে।
এর আগে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এরপর ১১ ও ১৭ এপ্রিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ও তিস্তা ইউনিভার্সিটি নামে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার।
এনএইচ





