আগামী ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিরো টু ইনফিনিটি টকসের ১২ তম পর্ব।

এবারের পর্বে ফ্রিল্যান্সিং ও ওয়েব ডেভালপমেন্টে ক্যারিয়ার নিয়ে কথা বলবেন দেশের অন্যতম সফল ফ্রিল্যান্সার এবং আরআর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ। ওয়েব ডেভালপমেন্ট নিয়ে এই ফাউন্ডেশনের তৈরিকৃত সাত শতাধিক ভিডিও টিউটোরিয়াল এখন বহু নতুন ফ্রিল্যান্সারকে পথ দেখায়।

তো কীভাবে খুব ছোট একটা অবস্থান থেকে সকল বাঁধা বিঘ্ন ঠেলে এমন একটি প্রতিযোগিতাপূর্ণ মার্কেটপেসে সফল হলেন রাসেল? সেই গল্পই শোনা যাবে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার। টকস চলবে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

উল্লেখ্য,যে সাধারণ পাঠকদের মাঝে আমাদের চলমান সমাজ, বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার চমৎকার বিষয়গুলো তুলে ধরতে মাসিক বিজ্ঞান সাময়িকী ‘জিরো টু ইনফিনিটি’র পক্ষ থেকে ‘জিরো টু ইনফিনিটি টকস’ নামে এই পাক্ষিক বক্তৃতামালার আয়োজন করা হয়। জিরো টু ইনফিনিটি টকস সবার জন্য উন্মুক্ত। এর সকল ভিডিও পাওয়া যাবে জিরো টু ইনফিনিটি টকসের অফিশিয়াল ওয়েবসাইটে (http://talk.zero2inf.com)। টকসের পৃষ্ঠপোষকতা করছে ET Tech Limited। সহযোগিতায় অন্যরকম গ্রুপ, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ওপেন নলেজ ফাউন্ডেশন এবং ফরচুন টেক।

কেএইচ