জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে প্রধানমন্ত্রী পদক ২০১৩ ও ২০১৪ এর জন্য মনোনীত হয়েছেন ৩৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাসসহ দুই শিক্ষার্থী। প্রধানমন্ত্রী পদকের জন্য অপর জন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
মঙ্গল দুপুর ২ টায় প্রধানমন্ত্রী পদকের জন্য মনোনয়নের বিষয়টি 'টাইমনিউজ'কে নিশ্চিত করেছেন জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাস।
তিনি বলেন, আমার কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে গত ৫ ফেব্রুয়ারি ইস্যুকৃত চিঠি সোমবার এসে পৌঁছেছে। চিঠিতে মার্চে প্রধানমন্ত্রীর সুবিধামত সময়ে পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মার্চের অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাজমুল/জারিফ





