হলে বর্তমানে প্রায় এক হাজার আবাসিক শিক্ষার্থী রয়েছেন, যাদের অধিকাংশই টিউশনসহ নানান প্রয়োজনে সাইকেল ও মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হল প্রশাসন।
এই উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন আরও ব্যবহারিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
হল সংসদের ভিপি তারেকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনে এটি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ। সবাই সহজে ব্যবহার করতে পারবে।
হল সংসদের জিএস তাওকির হাসান বলেন, হলের শিক্ষার্থীদের সমস্যা গুলো আমরা চিহ্নিত করেছি এবং পর্যায়ক্রমে সমস্যা গুলো সমাধানের চেষ্টা করছি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিলো ইলেকট্রিক পাম্পার, আমরা প্রশাসনের মাধ্যমে সেটি স্থাপন করতে সক্ষম হয়েছি।
হলের শিক্ষার্থী হাসান জানান, পাম্পার আমাদের নিত্যপ্রয়োজনীয়, প্রশাসন ও সংসদ এর প্রতি কৃতজ্ঞতা দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই এটি স্থাপন করার জন্য।
ইলেকট্রিক পাম্পার স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হলের প্রভোস্ট ড. আমিনুল ইসলাম ভূঁইয়া, ছাত্র সংসদের ভিপি তারেকুল ইসলাম, জিএস মো.তাওকির হাসানসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা।
এনএইচ