রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  ফিশারীজ বিভাগের  বিডি ফিশ (BdFISHÕ)কর্তৃক প্রকাশিত ‘জার্নাল অব ফিশারীজ’ এর প্রথম চারটি সংখ্যা (ভলিউম : ১ সংখ্যা-১ এবং ভলিউম : ২ সংখ্যা ১,২ ও ৩) এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

ফিশারীজ বিভাগের প্রভাষক সৈয়দা নুসরাত জাহানের সঞ্চালন প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি  প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. শাহানা কায়েস ও বিডি ফিস (BdFISHÕ) এর ট্রাস্টিবোর্ডের সদস্য এবং ফিশারীজ বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের উদ্যোগে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. শফিকুর রহমান, ফিশারীজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. সেলিনা পারভীন, প্রাণিবিদ্যা ও ফিশারীজ বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ জার্নালটির বিভিন্ন দিক এবং এর মান নিয়ে আলোচনা করেন।

অতিথিবৃন্দ ছাড়াও কয়েকজন শিক্ষক উন্মোক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে জার্নালটির এডিটর-ইন-চীফ ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, EMK সেন্টার বাংলাদেশ জার্নালটি প্রকাশে আর্থিক সহযোগিতা করছে। জার্নালটির প্রথম চারটি সংখ্যায় দেশী-বিদেশী গবেষকদের মোট ৩২টি প্রবন্ধ ও ২টি সায়েন্টিফিক নোট স্থান পেয়েছে। ডবল বাইন্ড রিভিউড এ জার্নালটি অনলাইনে journal.bdfish.org ওয়েবসাইটে দেখা যাবে।

এসএইচ