জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টায় জবির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ।

ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছা: খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস এবং বিভাগীয় অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

এছাড় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীবৃন্দরাও উপস্থিত ছিলেন।

বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়।

সোহেল/এমবি