শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকার জিয়া উদ্যানে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানটি হয়।

নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সোয়াইব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মইন সরকার বাপ্পি। দিনব্যাপী এই আয়োজনে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে খেলাধুলা, মধ্যাহ্নভোজ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল সীমিত করল প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মঈন সরকার বাপ্পি বলেন, সংগঠনের কয়েক বছরের পথচলায় এটাই আমাদের প্রথম নবীন বরণ। সময়ের সাথে সকলের একাগ্রতা, চেষ্টা আর ভালোবাসায় আমাদের জেলা ছাত্রকল্যান পরিষদ এখন পরিপূর্ণ রূপ নিয়েছে। নবীনদের আগামীর পথচলা সুন্দর হোক এই কামনা।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক তার বক্তব্যে জানান, আজকের এই নবীন বরণ অনুষ্ঠান কেবল একটি সূচনা, আমরা আশা করি এই সূচনা নবীন শিক্ষার্থীদের জীবনের সুন্দর ও সফল যাত্রার অংশ হয়ে উঠবে।

সংগঠনের সভাপতি সোয়াইব খান বলেন, তিতুমীর কলেজে অধ্যয়নে সুযোগপ্রাপ্ত সবাইকে শুভেচ্ছা জানাই। এই ক্যাম্পাস শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এমন একটি জায়গা যেখানে আপনারা কেবল জ্ঞান অর্জনের পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরু করবেন। আপনারাই নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদকে আগামীতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। যে কোন প্রয়োজনে নীলফামারী জেলা অঙ্গিকারাবদ্ধ এবং সে ধারাবাহিকতায় আমরা প্রত্যেক সদস্য শিক্ষার্থীদের জন্যে কাজ করে যাচ্ছি।

এনএইচ