ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করবেন।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর ‘চ’ইউনিটের অধীনে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করে ৮ হাজার ৯৮৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
গত ১৩ সেপ্টেম্বর ক্যাম্পাসে ৭টি কেন্দ্রে ‘চ’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





