এতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশের তারিখ বাড়িয়ে ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ১ অক্টোবর যোগদান করা নবনিযুক্ত শিক্ষকদের জন্য ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষে নবনিযুক্ত শিক্ষকদের যোগদানের কার্যক্রম শুরু হয়। নতুন নির্দেশনার ফলে তাদের পদায়নের জন্য আরও এক সপ্তাহ সময় পাওয়া গেল।
এমএম











