২০১৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ও অন্যান্য দিক বিশ্লেষণে সারাদেশে এমনকি ঢাকায়ও ১ম হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এসএসসি পরীক্ষায় দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলো প্রতিষ্ঠানটি।
শনিবার বেলা ১টা ১৫ মিনিটে কলেজটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আজহারুল আলম সংবাদমাধ্যমকে জানান, এবছর বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে ৫১৫ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০৮ জন, পাঁচজন পেয়েছে ৪.৯৪, দুইজন পেয়েছে ৪.৮৮ এবং পাশের হার ১০০।
টানা চারবারের মতো সেরা ফলাফল অজর্ন করায় উচ্ছসিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সকলেই বাধ ভাঙ্গা আনন্দের জোয়ার বইছে যেন স্কুলটির ভেতরে-বাইরে।
এরমধ্যে বাংলা মাধ্যমের বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ২৮৮ জন। এদের সবাই জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বাংলা মাধ্যমের বাণিজ্য মাধ্যমে মোট পরীক্ষার্থী ছিলো ৩৩ জন। যাদের ৩২ জনই জিপিএ-৫ পেয়েছে।
এদিকে ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগ থেকে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭৯ জন। যাদের ১৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ব্যবসায় মাধ্যম থেকে ১৫ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেলারেল ইমামুল হুদাও সংবাদমাধ্যমের কাছে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তার কলেজের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
[b]ঢাকা, জেইউ, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শিক্ষা
এবারও দেশসেরা রাজউক উত্তরা মডেল স্কুল
২০১৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ও অন্যান্য দিক বিশ্লেষণে সারাদেশে এমনকি ঢাকায়ও ১ম হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এসএসসি পরীক্ষায় দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলো প্রতিষ্ঠানটি। শনিবার





