জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক গ্রুপের ফাও খাওয়াকে কেন্দ্র করে অপর গ্রুপের সাথে দফায় দফায় সংঘর্ষ ও গুলি বিনিময়ে আহত হয়েছে অন্তত ৩০ শিক্ষার্থী।
বিকাল পাঁচটার দিকে প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান নিরপেক্ষ ভাবে দায়িত্বপালন সম্ভব নয় বলে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। ক্যাম্পাসে  থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু গ্রুপের কর্মীরা দুপুর আড়াইটার দিকে শহীদ মিনার এলাকায় প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য স্থাপিত অস্থায়ী খাবারের দোকানে ৫০০০ হাজার টাকার খাবার খেয়ে বিল না দিলে শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিব আহমেদ রাসেল প্রতিবাদ জানায়। ফলে সাংগাঠনিক সম্পাদক গ্রুপের কর্মীরা তাদের উপর চড়াও হয়।
 [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393770015.JPG[/img]
এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকাল সাড়ে চারটার দিকে সাধারন সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃতে শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগ কর্মীরা  মীর মশাররফ হোসেন হলে হামলা করে। এসময় উভয় গ্রুপের মধ্যে দশ রাউন্ড গুলি বিনিময় হয়। এছাড়া উভয়পক্ষ ইট-ঢিল ছুড়তে থাকে।
সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ অনন্ত ত্রিশ জন আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর পাঁচজনকে সাভারের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়। [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393770198.jpg[/img]
আহতরা হলো নেহাল (৪১ ব্যাচ,ভূগোল ও পরিবেশ), পল্লব (৪০,আইবিএ), আল-আমিন সেতু (৩৮, সরকার ও রাজনীতি), নিজাম (৩৮,পরিসংখ্যান), জাহাঙ্গীর (৪০,বায়োকামেস্ট্রি), তৌহিদ(৩৬ ব্যাচ), রাসেল (৩৯, দর্শণ), কৌশিক(৪১), রাচি(৪১,ভূগোল ও পরিবেশ), আশিক(৪১,প্রতœতত্ত্ব), জাহিদ(৪০,আন্তর্জাতিক সর্ম্পক), সাদ্দাম৩৯ দর্শন), নাফিস(৪২,বায়োক্যামিসটি) মাহমুদ (৪২ গনিত), (সানয়োর, ৩৮ব্যাচ), মাহীতোষ রায় টিটু (৪০, ইতিহাস), সজল ও এনামুল।
পরিস্থিতি সামাল দিয়ে পরবর্তীতে পুলিশ এসে টিয়ার শেল ছুড়লে উভয় গ্রুপ পিছু হটে। এসময় বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশের উপরেও ঢিল ছুড়তে থাকে। [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393770272.jpg[/img]
এদিকে কয়েক দফা সংঘর্ষ চালাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি অনুপুস্থিত ছিল।
বিকাল পাঁচটার দিকে প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান পদত্যাগের ঘোষনা দিয়ে বলেন, এ অবস্থায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিব আহমেদ রাসেল জানান, ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করেছে তাদেরকে সাধারন কর্মীরা বাধা দিয়েছে।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]