রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর উদ্যোগে ‘বাংলা ভাষা : রাষ্ট্রে ও সমাজে’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ বিভাগে এ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর এম শহীদুলাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর স্বরোচিষ সরকার সূচনা বক্তব্য রাখেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই বক্তৃতায় বক্তা ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর সনৎকুমার সাহা। এতে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন্ বিভাগের শিক্ষক ও আইবিএস-এর গবেষকগণ উপস্থিত ছিলেন।
এসএইচ





