খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জিয়া পরিষদ।

সোমবার জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে খালেদা জিয়াসহ দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়। সিটি নির্বাচনে প্রার্থিরা যেন নিরাপদে প্রচারণা এবং ভোটাররা যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

কেএইচ