জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপাচার্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, রাবিতে হত্যাকাণ্ড দেশের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেখানে আগেও শিক্ষক হত্যার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকের ওপর হামলা হয়েছে। উপাচার্য যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

এতে অংশগ্রহন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ, সম্পাদক অধ্যাপক ড. কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

কেএইচ/এসএইচ