বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (২০২০) নবগঠিত কমিটিকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।
বৃহষ্পতিবার এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক লালন হোসেন।
আজ বিকাল সাড়ে ৪ ঘটিকায় ববিসাস'র নেতা কর্মীরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানায়।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ পদে রিফাত মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে সানবিন ইসলাম, রিফাত ফেরদাউস, মোঃ সোহেল রানা, হোসনেয়ারা ডালিয়া, মোঃ সাজেদুল ইসলাম, জ্যোতির্ময় বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, সুনীতি দেবী মন্ডল, মোঃ সাদেকুর রহমান ও শাওন মিত্র।
যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন , বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এমন/এমআর





