হরতাল চলাকালীন সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলছে।  

রোববার সকালে বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান ভবনের ভাইভা অফিস ঘুরে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা হরতাল শুরু হওয়ার আগেই ক্যাম্পাসে চলে এসেছেন। কেউ হলে এলাকার বড় ভাইয়ের কাছে আবার কেউ আত্মীয়ের বাসায় অবস্থান নিয়েছেন। ১ম দিনেই ১ থেকে ৫০০ পর্যন্ত যাদের মেধাক্রম রয়েছে তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

এ ব্যাপারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যথাসময়ে সাক্ষাৎকারের জন্য চলে এসেছে। হরতালে তাদের উপর কোনো প্রভাব পড়েনি।

এএইচ