কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট আহ্বান করেছে ছাত্রদল।
আগামী ১২ ও ১৩ এপ্রিল (শনি ও রোববার) বিশ্ববিদ্যালয়ে সর্বাত্বক ধর্মঘট পালন করবে সংগঠনটি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা গেটে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক।
তিনি বলেন, ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা তেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। বর্তমানে সে কুষ্টিয়া জেলা কারাগারে অন্তরীণ রয়েছে। তার মুক্তি ও মামলার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে। উল্লেখ্য, একই দাবিতে একাধিকবার ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান জানিয়েছেন, ছাত্রদলের ধর্মঘট ডাকার ব্যাপারটি জানি না। ক্যাম্পাসের বাইরে কে কোন কর্মসূচি দিল এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই।
[b]কুষ্টিয়া, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]