রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক-উজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।
শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফারুক-উজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাজলিয়া গ্রামে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআর





