নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছে গাইবান্ধার ফুলছড়ির  কৃষকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বালাসী-গাইবান্ধা সড়কে উপজেলার মদন পাড়া এলাকায় দু’ঘণ্টা ব্যাপী এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
স্থানীয়রা জানান, লোডশেডিংয়ে সেচকাজ ব্যহত হওয়ায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে বিক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকরা সকালে বালাসী-গাইবান্ধা সড়ক অবরোধ করে।
গাইবান্ধা জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুকুমার লাল সরকারের আশ্বাসে কৃষকরা কর্মসূচি প্রত্যাহার করে বলে জানা যায়।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]