চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুপুর ১টায় মীর হোসেন নামে এক শিবির নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তিনি চবি শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক বলে জানা গেছে।
জানা যায়,মীর হোসেন ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। দুপুরে তিনি পড়াশুনার কাজে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির দিকে যান। এমন সময় ছাত্রলীগ কর্মীরা তাকে ঘিরে এলোপাতাড়ি মারধর শুরু করে।
প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান। এ ব্যাপারে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন,জোর করে নতুন ছাত্রদের দলে ভিড়াতে চাইলে ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
শিবিরের সেক্রেটারি রাজিবুল হাসান বাপ্পী বলেন,পরিকল্পিতভাবে এবং বিনা কারণে শিবির নেতা মীর হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা ব্যবস্থা না নিলে শিবির নিজেই তার ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌলা বলেন,এ রকম একটা ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর সত্যতা যাছাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
চবিতে ছাত্রলীগের হামলায় শিবির নেতা আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুপুর ১টায় মীর হোসেন নামে এক শিবির নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তিনি চবি শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক বলে জানা গেছে।
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।
















