রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর এক মিলনায়তনে ফল ঘোষণা করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র পরিচালক তৌহিদুল হক মিসবাহ।

এর আগে দ্যা স্কলারস ফোরাম ঢাকা ২০২৩ বৃত্তি পরীক্ষার ফলাফল তৌহিদুল হক মিসবাহের হাতে তুলে দেন ফোরামের নির্বাহী পরিচালক মো.জাফর হোসেন রিমন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য আরিফুল হাসান মামুন, মুজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফলাফল ঘোষণার সময় তৌহিদুল হক মিসবাহ বলেন, গত ২০ অক্টোবর পরীক্ষা নিয়ে আমরা দুইমাসের মাঝেই ফল প্রকাশ করতে পেরেছি। এতে আমরা খুবই আনন্দিত। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন ও ফল প্রকাশ দ্রুত হওয়ায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ১৯৯৫ সালে দ্যা স্কলারস ফোরাম ঢাকা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটানোর জন্যই এই ফোরামের আবির্ভাব। রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষা গত ২৭ বছর ধরে অংশ নিচ্ছে। দেশে শিক্ষিত লোকের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের খুব অভাব। স্কলারস ফোরাম সেই সুশীক্ষিত মানুষ গড়ার কাজ করছে।

উল্লেখ্য যে, এবারের পরীক্ষায় রাজধানীর ১৫৬ টি স্কুল ও মাদ্রাসার মোট ৩৮২৩ জন শিক্ষার্থী বৃত্তি ফরম পূরণ করে। পরীক্ষায় অংশ নেয় ৩৬১২ জন শিক্ষার্থী। ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে সর্বমোট ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

দ্যা স্কলারস ফোরাম ঢাকা বৃত্তি প্রদান ছাড়াও শিক্ষার্থীদের মাঝে নানান কাজ করে থাকে।এককালীন বৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা; শিক্ষা উপকরণ বিতরণ; গরিব মেধাবী ছাত্র সহায়তা, ব্লাড গ্রুপিং, ফ্রি চিকিৎসা প্রদান, উচ্চ শিক্ষায় আগ্রহী করার জন্য ক্যারিয়ার গাইড লাইন-এর মধ্যে অন্যতম।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে ফলাফল জানানো হবে। এছাড়াও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও ফোরামের অফিসে রেজাল্ট পাওয়া যাবে।

প্রেস বিজ্ঞপ্তি