শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিবানিজ্য ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের আহব্বান জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির। তিনি আজ শাহ নেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজ, চাঁপাইনবাবঞ্জ শাখা জাসদ ছাত্রলীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ছাত্রদের পাঠ্য বইয়ের পাসাপাসি ইতিহাস চর্চার অনুরোধ করে তিনি বলেন, দেশের ইতিহাস জানতে হবে তা ধারন করতে হবে । মাদক মুক্ত ক্যাম্পাস ও শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে কলেজ প্রসাশনকে আহব্বান জানান তিনি।

কর্মীসভা উদ্ভোধকের বক্তব্যে জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা আবদুল মজিদ বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখা, ছাত্র সমাজের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলার আজ কেউ নেই। ছাত্র সমাজ আজ অভিভাবকহীন। তাদের দাবী জানানোর জায়গাকে রুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু থাকলে ছাত্ররা যেমন তাদের অধিকার সচেতন হবে ঠিক তেমনি দেশে সুষ্ঠ গনতন্ত্র চর্চা নিশ্চিত হবে বলে অবিলম্বে ছাত্র সংসদ ব্যবস্থা চালু করার দাবী জানান তিনি।

কমীসভা শেষে আব্দুল অহিদকে সভাপতি ও সাওন আলীকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট শাহ নেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজ শাখা জাসদ ছাত্রলীগের আহব্বায়ক কমিটি ঘোসনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাসদ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ রুনু, সদর উপজেলা সাধারন সম্পাদক আযহারুল ইসলাম পিন্টু প্রমুখ।

নাজিব