দলীয় নেতা-কর্মীদের নিয়োগের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রেজিস্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত তারা ওই কক্ষে তালা ঝুলিয়ে রাখে। পরে উপাচার্যের সঙ্গে আলোচনার পর তালা খুলে দেয়া হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডেটা প্রসেসর পদে বিজ্ঞাপিত চারটি পদের বিপরীতে ১০ জনকে নিয়োগ দেয়া হয়। সেকশন অফিসার পদে একটি পদের বিপরীতে তিনজনের নিয়োগ চূড়ান্ত করা হয়। টেকনিশিয়ান পদে দুটি পদের বিপরীতে দুজনকে নিয়োগ দেয়া হয়। এ ছাড়া আরও কয়েকটি পদে নিয়োগ দেয়া হয়।
এসব নিয়োগে নেতাদের কোনো সুপারিশ রাখা হয়নি বলে অভিযোগ এনেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আশরাফুল আলমের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর উপাচার্য ছাত্রলীগের সঙ্গে আলোচনায় বসতে চাইলে তাঁরা বেলা দেড়টার দিকে তালা খুলে দেন। তবে ওই সময় রেজিস্ট্রার তাঁর দপ্তরে ছিলেন না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি পদে নিয়োগ দেয়া হয়। তাদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের আত্মীয়। সেখানে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী প্রার্থী থাকলেও নিয়োগ দেয়া হয়নি। তাই আমরা তালা ঝুলিয়েছিলাম। পরে উপাচার্যের সঙ্গে আলোচনার পর আমরা তালা খুলে দিয়েছি।’
রেজিস্ট্রার আশরাফুল আলম বলেন, ‘আমি দপ্তরে ছিলাম না। কেউ তালা দিয়েছিল কি না আমার জানা নেই। বেলা তিনটা থেকে আমি অফিস করেছি।’
এরআগে, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর ভাঙচুর করেন। এ সময় কর্মচারীরা ছাত্রকল্যাণ পরিচালক কামরুজ্জামান ওরফে রিপনকে ধাওয়া দিলে তিনি প্রশাসন ভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
শিক্ষা
দলীয় নিয়োগের দাবিতে রুয়েট রেজিস্ট্রারের কক্ষে ছাত্রলীগের তালা
দলীয় নেতা-কর্মীদের নিয়োগের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রেজিস্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত তারা ওই কক্ষে তালা ঝুলিয়ে রাখে। পরে উপাচার্যের সঙ্গে আলোচনার পর তালা খুলে দেয়া হয়।





