জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রীদের রাত ১০টার পর হলে প্রবেশে ও বাইরে যেতে ‘নিষেধাজ্ঞা’ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে বুধবার রাত ৯টায় হলের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হলের গেট রাত ১০টায় বন্ধ করা হবে। গেট বন্ধ হয়ে গেলে কোনো শিক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না বা হলের বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে না।
বিশ্ববিদ্যালটির হল প্রভোস্ট অধ্যাপক ড. শ্যামল কুমার রায় কর্তৃক স্বাক্ষরিত এক লিখিত আদেশে জাহানারা ইমাম হলের ছাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম চালু করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন, সকল হলের ক্ষেত্রেই এই নিয়ম করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের শনাক্ত করার সুবিধার্থে প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে এই নিয়ম বাতিলের দাবি জানিয়ে ‘প্রগতিশীল ছাত্র জোট’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা দ্রুত এই আইন বাতিলের জোড়ালো দাবি জানিয়েছেন। কোনো বিশেষ কারণ ছাড়াই অহেতুক ছাত্রী হলে এরকম নজরদারি কোনো সুফল বয়ে আনবে না।
এএইচ





