রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ মিজানুর রহমান নীলুসহ একই কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

রাবি'র প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিভিন্ন পরামর্শসহ দিক নির্দেশনা দেন শিক্ষকগণ। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকেও শুভেচ্ছা বক্তব্য রাখা হয়।

কলেজ অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নয়,রাবি'র প্রাক্তন একজন শিক্ষার্থী হিসেবে রাবি'র শিক্ষার্থীদের জন্য এ আয়োজন।তোমাদের জন্য সবসময় কলেজ ক্যাম্পাস উন্মুক্ত থাকবে।পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী ভাই বোনদের লেখাপড়া সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের জন্য আশ্বাস দিয়ে প্রয়োজনে পার্শ্ববর্তী উপজেলা হাতীবান্ধা এলাকার রাবি শিক্ষার্থীদের একত্র করার ঘোষনা দেন অধ্যক্ষ ।

তিনি আরও বলেন, প্রতি বছরের এক মাসের বেতন ভালো কাজে দান করে দেই, এবং আমি বেতন থেকে প্রতিমাসে মেডিকেলে অধ্যায়নরত এক শিক্ষার্থীকে ৪ হাজার টাকা পাঠিয়ে দেই।

তিনি যা বেতন পান তা থেকে আরও কিছু মেধাবী গরীব হতদরিদ্র শিক্ষার্থী'র স্বপ্ন বাস্তবায়নে মনোবাসনা ব্যক্ত করে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন। আজ শনিবার দুপুরবেলা মহিলা কলেজে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি হলরুমে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতি রোমন্থন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

রাবি'র পাটগ্রাম সমিতি'র পক্ষ থেকে সাধারন সম্পাদকসহ শিক্ষার্থীরা অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের হাতে কলম উপহার দেন। কলেজ ক্যাম্পাসে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল।

এব্যপারে অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন, প্রিয় শিক্ষাঙ্গন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ধরে রাখতে আমার প্রয়াত মা বাবার উদ্দেশ্যে প্রতিবছর এমন আয়োজন করা হবে।

শামসুদদোহা/এএস