জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্র্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন আগামী ৩১ মার্চ থেকে শুরু হয়ে ৭ এপ্রিল পর্যন্ত চলবে।
যে সকল শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি কিংবা স্থান পেয়েও ভর্তি হয়নি, সেসব শিক্ষার্থীরা ২য় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) এবং (admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এমকে





